Home জাতীয় নুরের গুলিবিদ্ধ হওয়ার খবরটি গুজব

নুরের গুলিবিদ্ধ হওয়ার খবরটি গুজব

0
158

নজর২৪, ঢাকা- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে আন্দোলন করে যাচ্ছেন বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

 

এবার এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নুরের গুলিবিদ্ধ হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। তবে তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

 

এ তথ্য নিশ্চিত করে ইয়ামিন মোল্লা বলেন, নুরুল হক নুর গুলিবিদ্ধ হননি। টিয়ার গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন সুস্থ আছেন।

 

এর আগে ফেসবুকে নুরুল হক নুর নামের একটি পেজ থেকে ভিপি নুর গুলিবিদ্ধ উল্লেখ করে পোস্ট দিলে গুজব ছড়িয়ে পড়ে।

 

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ১২টার পর যুব অধিকার পরিষদের নেতা-কর্মীরা মতিঝিল এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে যান। এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনায় পুলিশ অন্তত ৩৮ নেতাকর্মীকে আটক করেছে বলে ফেসবুক লাইভে এসে দাবি করেছেন ভিপি নুরুল হক নুর। সেই সঙ্গে আটকৃতদের আজকের মধ্যে মুক্তির দাবিও জানান তিনি। অন্যথায় আগামীকাল শুক্রবার বিকালে শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন ডাকসুর সাবেক এই ভিপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here