Home দেশের খবর ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

0
91

মো.নজরুল ইসলাম,ঝালকাঠি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘু পরিবার ও মন্দিরে হামলা ও লুটপাটের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ শহরের আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গন থেকে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে গিয়ে শেষ হয়।

 

এতে স্থানীয় সংখ্যালঘু বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য দেন, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অষিম কুমার সাহা, সাধারণ সম্পাদক তরুন কর্মকার ও জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অমল চন্দ্র দে সহ অনেকে।

 

বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধে ব্যাপক অবদান থাকার পরও সংখ্যালঘুরা আজও এদেশে স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারছেন না।

 

শাল্লার হামলার ঘটনা এরই আরেকটি উল্লেখ যোগ্য প্রমাণ। সংখ্যালঘুদের উপর হামলা করা উগ্রবাদীদের সঠিক বিচারের মাধ্যমে শাস্তি প্রদানের দাবি করেন বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here