Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত

টাঙ্গাইলে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত

0
66

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার: বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে থেকে দুপুর পর্যন্ত প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

 

চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রাতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগীরা বঙ্গবন্ধু ও বাংলাদেশের মানচিত্র শীর্ষক বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় “ক” বিভাগে প্রাথমকি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং “খ” বিভাগে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

 

অপরদিকে, বঙ্গবন্ধু ও স্বাধীনতা শীর্ষক রচনা প্রতিযোগীতায় “ক” বিভাগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং “খ” বিভাগে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

 

প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম ও সরকারী সাদত কলেজের সাবেক অধ্যক্ষ ড. মোঃ কামরুজ্জামান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here