মধুপুরে মাস্ক ব্যবহার না করায় ১৬ জনকে জরিমানা

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রথমে মাইকিং করে জনসাধারণকে মাস্ক পরার জন্য সরকারি নির্দেশনার বিজ্ঞপ্তি প্রকাশ করার পরেও যারা মাস্ক ব্যবহার না করে অবাধে রাস্তা বা বাজারে অযথা ঘুরাঘুরি করছিলেন তাদের ১৬ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোট ৭ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

 

শুক্রবার (১৯ মার্চ) বিকেলে মধুপুর সাপ্তাহিক হাট এলাকায় মধুপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এম. এ. করিম এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন।

 

এসময় করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোট ১৬ জনকে অর্থদন্ড হিসেবে ৭৪০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় মধুপুর থানা পুুলিশের সহযোগিতায় করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের গুরুত্ব সমন্ধে জনসাধারণকে জনসচেতনতাও বৃদ্ধি করা হয়েছে।

 

মধুপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. এ. করিম বলেন, করোনা প্রতিরোধে মাস্কের ব্যবহার নিশ্চিত করার লক্ষে এই অভিযান আমাদের একটি চলমান প্রক্রিয়া। এ ধারা অব্যহত থাকবে।

 

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই অভিযান শুধু পৌর শহরেই নয়; উপজেলার প্রতিটি গ্রাম্য বাজার গুলোতেও পরিচালিত হবে। স্বাস্থ্যবিধি মেনে সকলেই মাস্ক ব্যবহার করলে বাংলাদেশ থেকে করোনার বর্তমান আঘাতকে প্রতিহত করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *