Home দেশের খবর রংপুরে ৪ কোটি টাকা প্রতারণা করে হাতিয়ে নেয়া প্রতারক গ্রেফতার

রংপুরে ৪ কোটি টাকা প্রতারণা করে হাতিয়ে নেয়া প্রতারক গ্রেফতার

0
84

সাইফুল ইসলাম, মুকুল রংপুর ব্যুরো: রংপুরে এজেন্ট নিয়োগের নামে প্রায় ৬শো ব্যক্তির কাছ থেকে ৪ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের প্রধান তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামগ্রাম বড়হাট্টা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

শনিবার দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের গোয়েন্দা কার্যালয়ে সাংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবির উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান।

 

এসময় তিনি জানান, বিভিন্ন ভুয়া কোম্পানির এজেন্ট নিয়োগের নামে ২০২০ সালের অক্টোবরে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রংপুর বিভাগের ৮ জেলার প্রায় ৬শো ব্যক্তির কাছ থেকে ৪ কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেয় তরিকুল তার দুই সহযোগী মোতালেব ও ফিরোজ।

 

তারা একেকজনের কাজ থেকে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা করে সংগ্রহ করে। পণ্য সরবরাহ না করে তরিকুল ও তার সহযোগীরা রংপুরে অফিস গুটিয়ে ঢাকায় গিয়ে আত্নগোপন করে।

 

তিনি আরো জানান, এজেন্সি না পেয়ে প্রতারিতরা পুলিশের কাছে অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামগাড়ায় তরিকুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার সহযোগীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here