Home আলোচিত বসুরহাট পৌরসভায় ১৪৪ ধারা জারি

বসুরহাট পৌরসভায় ১৪৪ ধারা জারি

0
165

নজর২৪, নোয়াখালী- নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর বসুরহাট পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

 

বুধবার (১০ মার্চ) ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই ১৪৪ ধারা কার্যকর থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর। তিনি বলেন, সংঘর্ষ ও বিস্ফোরণের পর গুলিতে একজন নিহতের ঘটনার পরিপ্রেক্ষিতে এবং ফের সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।

 

এ আদেশ চলাকালে পৌর এলাকায় ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল, গণজমায়েত, সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, যে কোনো ধরনের অনুষ্ঠান এবং রাজনৈতিক প্রচার-প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পৌর শহরে চারজনের বেশি লোক জমায়েত হতে পারবে না।

 

এর আগেও গত ২২ ফেব্রুয়ারি দু’গ্রুপের দ্বন্ধের জের ধরে বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

 

এদিকে, মঙ্গলবার (৯ মার্চ) বিকেল থেকে আবদুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের চলমান সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় আলা উদ্দিন (৩০) নামের যুবলীগ এক কর্মী নিহত হয়েছেন। তিনি পেশায় সিএনজি চালক এবং যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। নিহত মো. আলাউদ্দিন (৩২) উপজেলার চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মমিনুল হকের ছেলে।

 

সংঘর্ষে ওসি মীর জাহিদুল হক রনি ও পাঁচ পুলিশ’সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১০জন। এদের মধ্যে হৃদয় নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। গুলিবিদ্ধ অপর ৯জন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উদ্ভুত পরিস্থিতিতে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here