রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে থানা পুলিশের সাড়াশি অভিযানে বিভিন্ন মামলার ১৩ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ও মাদক ব্যবসায়ীসহ ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ৮ মার্চ দিবাগত রাতে পৃথক পৃথক অভিযানে ৩ জন জুয়ারি, ৪৫ পুড়িয়া হেরোইনসহ ১জন হেরোইন বিক্রেতা, ৫০ পুড়িয়া গাঁজাসহ ১জন গাঁজা বিক্রেতা ও ১১ জন পলাতক আসামিসহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত আসামিরা যথাক্রমে- হেরোইন বিক্রেতা দ্বারিয়াপুর ভূষিপট্টির মৃত আনিছুর রহমান চেনি’র ছেলে মিন্টু মিয়া (৪০), টেটিয়ারকান্দা মধ্যপাড়ার আবুল কাসেমের ছেলে নুর ইসলাম (৫০)।
আটককৃত তিন জুয়ারিরা নুকালি উত্তরপাড়ার বিশা প্রামাণিকের ছেলে সিরাজুল ইসলাম সিরাজ (৩৫), মাদলা দক্ষিণপাড়ার মৃত বাবু শেখ এর ছেলে ইদ্রিস আলী (৩৩) ও আব্দুর রাজ্জাকের ছেলে সোবহান মোল্লা (৪০)।
গ্রেফতারকৃত পলাতক ১৩ আসামি হলো, পৌর শহরের ইসলামপুর রামবাড়ি মহল্লার হাফেজ প্রামাণিকের ছেলে আবু বক্কর ছিদ্দিক (৫৫), দ্বারিয়াপুর লম্বাপাড়ার সকিম শেখ এর ছেলে সোহেল রানা (২৯), শেরখালী গ্রামের সকিম উদ্দিনের ছেলে হযরত আলী (৪৫), চালা শাহজাদপুর গ্রামের মৃত দিলীপ বসাকের ছেলে দীপক বসাক (৩২)।
পোতাজিয়া সরকার পাড়ার মো: শাজাহান শেখ এর ছেলে জুয়েল রানা (২৮), পোতাজিয়া মধ্যপাড়ার মৃত সোহরাব আলীর ছেলে ফারুক হোসেন (৩৭), আইকবাড়ি পাড়কোলার মৃত আমির শেখ এর ছেলে রুহুল আমিন (৩৫), দ্বারিয়াপুর গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে রানা হোসেন।
নুকালী গ্রামের আলহাজ্ব আব্দুল কাদের প্রামাণিকের ছেলে হাবিবুর রহমান হাবিল, ইসলামপুর ডায়া গ্রামের আবু সাঈদের ছেলে হেলাল, চর-কাদই গ্রামের মৃত এবাদ আলীর ছেলে আ: হাই বাবু ও তার স্ত্রী আছমা খাতুন।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, আটককৃত মাদক ব্যবসায়ী ও জুয়ারিদের নামে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। আটককৃত ১৮ জনকেই শাহজাদপুর কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
