Home ফিচার টিকা নেয়ার ২৭ দিন পর করোনায় আক্রান্ত ডিএমপি কমিশনার

টিকা নেয়ার ২৭ দিন পর করোনায় আক্রান্ত ডিএমপি কমিশনার

0
276

নজর২৪, ঢাকা- করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেয়ার ২৭ দিনের মাথায় আক্রান্ত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গত ৬ মার্চ ডিএমপি কমিশনার করোনায় আক্রান্ত হয়।

 

এর আগে, দেশব্যাপী করোনা ভ্যাকসিন প্রদানের প্রথম দিন গত ৭ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনারের ভ্যাকসিন নেয়ার মধ্য দিয়ে পুলিশ সদস্যদের মধ্যে করোনা ভ্যাকসিন কর্মসূচি শুরু হয়।

 

টিকা নেয়ার ২৭ দিনের মাথায় করোনা শনাক্ত হয় ডিএমপি কমিশনারের। বর্তমানে তিনি রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন।

 

মঙ্গলবার (৯ মার্চ) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশের ওই কর্মকর্তা জানান, কমিশনার স্যার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

 

বর্তমানে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম।

 

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত পুলিশের ১৯ হাজার ১১৪ জন করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে পুলিশ সদস্য ১৬ হাজার ৫৮৯ জন ও র‍্যাব ২ হাজার ৫২৫ জন। ডিএমপির ৩ হাজার ২১৫ জন সদস্য করোনায় আক্রান্ত হন। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশ-র‍্যাবের ৮৬ জন সদস্য মারা গেছেন। তাদের মধ্যে র‍্যাব সদস্য ৬ জন। পুলিশের আক্রান্ত সদস্যদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৫৮ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here