Home দেশের খবর খুলনা মোংলায় পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো ডুবি

মোংলায় পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো ডুবি

0
163

শেখ রাসেল, মোংলা প্রতিনিধি: মোংলার পশুর নদীতে কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজের ১২ নাবিককে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত শুরু হয়নি ডুবে যাওয়া কার্গো জাহাজের উদ্ধার কাজ।

 

ডুবে যাওয়া কার্গো জাহাজের মাষ্টার ওসমান আলী জানান, মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ৭ নম্বর এ্যাংকারে থাকা বিদেশী জাহাজ এম,ভি জোসকা থেকে শনিবার প্রায় ৭শ মে:টন কয়লা বোঝাই করে কার্গো জাহাজ এম,ভি বিবি-১১৪৮।

 

এরপর গত শনিবার রাতে কার্গো জাহাজটি হারবাড়িয়া থেকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। এরই পথিমধ্য রাত ১১টার দিকে মোংলার পশুর নদীর বানীশান্তা ও চরকানা এলাকায় পৌঁছালে তলা ফেটে কাগোর্টি ডুবে যায়। এ সময় ওই জাহাজের মাষ্টারসহ ১০জন ষ্টাফ ও একজন নিরাপত্তা কর্মী সাতরিয়ে কুলে উঠে যায়।

 

এদিকে জাহাজটি উদ্ধার কাজ শুরু না হলেও ঘটনাস্থল মার্কিংয়ের ব্যবস্থার কাজ শুরু করার কথা জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। তবে কার্গো জাহাজটি বন্দরের পশুর চ্যানেলের বাইরে ডুবছে বলে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দরের হারবার মাষ্টার কমান্ডার ফখরউদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here