Home দেশের খবর শাহজাদপুরে গালা ইউনিয়ন মহিলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

শাহজাদপুরে গালা ইউনিয়ন মহিলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

0
157

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরের ৫নং গালা ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি মোছাঃ সূর্য খাতুন ও সাধারণ সম্পাদক মোছাঃ লাভলী পারভীন নির্বাচিত হয়েছেন।

 

রবিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে গালা ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের আয়োজনে বর্ণিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন, শাহজাদপুর উপজেলা মহিলা আ:লীগের যুগ্ন আহবায়ক মৌসুমী খান।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি উপাধ্যক্ষ রফিকুল ইসলাম বাবলা।

 

উপজেলা আওয়ামীলীগ এর সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মোঃ জসিম উদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা আ:লীগের সাংগঠনিক সম্পাদক মো: সামছুল ইসলাম, শাহজাদপুর উপজেলা মহিলা আ:লীগের যুগ্ন আহবায়ক মীর জান্নাতুল ফেরদৌসী লাভলী।

 

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, গালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ লতিফ সরদার, গালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন প্রমুখ।

 

সম্মেলনে সভাপতি মোছাঃ সূর্য খাতুন ও সহ-সভাপতি মোছাঃ কনিছ ফাতেমা এবং সাধারণ সম্পাদক মোছাঃ লাভলী পারভীন ও যুগ্ন সাধারণ সম্পাদক মোছাঃ লিলি খাতুন নির্বাচিত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here