মোংলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ইকবাল, সম্পাদক অনিস্পত্তি

শেখ রাসেল, বাগেরহাট প্রতিনিধি: বাঘেরহাটের মোংলা প্রেসক্লাব নির্বাচন দৈনিক সমকালের প্রতিনিধি মনিরুল হায়দার ইকবাল সভাপতি নির্বাচিত হয়েছেন।

 

এছাড়া সহ-সভাপতি পদে মোঃ জসিম উদ্দিন, (বাংলাভিশন টিভি ও দৈনিক জাগরণ), সহ সম্পাদক পদে সোহাগ মোল্লা (আরটিভি), সাংগঠনিক সম্পাদক পদে রিয়াজুল আলিম, কোষাধ্যক্ষ পদে ইব্রাহিম হোসেন, নির্বাচিত হয়েছেন।

 

সাধারণ সম্পাদক পদে মোঃ আবু হোসাইন সুমন (এনটিভি টিভি ও দেশ রুপান্তর) এবং মোঃ আমির হোসেন আমু (মাছরাঙ্গা টিভি ও দৈনিক যুগান্তর) সমান ভোট পাওয়ায় ওই পদের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

 

এ ছাড়া পদাধিকার বলে সদস্য হিসেবে বর্তমান সভাপতি আলহাজ্ব এইচএম দুলাল (দৈনিক ইত্তেফাক) ও বিনা প্রতিদ্ধন্ধিতায় সদস্য নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী (দৈনিক ভোরের কাগজ) এবং মোঃ সবুজ হাওলাদার (মোহনা টিভি ও দৈনিক দেশ সংযোগ)।

 

রাবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেস ক্লাবের ২৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সভাপতি পদে মনিরুল হায়দার ইকবাল পয়েছেন ১৩ ভোট, সহ-সভাপতি পদে জসিম উদ্দিন পয়েছেন ১৮ ভোট, সাধারণ সম্পাদক পদে আবু হাসাইন সুমন ও আমির হোসেন আমু ১৩ ভোট করে পেয়ে ড্র করেন ( এ পদে ফলাফল স্থগিত)।

 

যুগ্ন-সাধারণ সম্পাদক পদে সোহাগ মোল্লা ১৪ ভোট,সাংগঠনিক পদে রিয়াজুল আলিম ১৪ ভোট, কোষাধ্যক্ষ পদে ইব্রাহিম হোসেন ১৪ ভোট পয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করন অধ্যক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *