Home দেশের খবর শাহজাদপুরে বড় ভাইয়ের হাতে মেঝোভাই খুন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ছোটভাই

শাহজাদপুরে বড় ভাইয়ের হাতে মেঝোভাই খুন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ছোটভাই

0
154

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে বড় ভাইয়ের ধাড়ালো অস্ত্রের আঘাতে ভুট্টো মোল্লা (৩৫) নামের ছোটভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় অপর ভাই নবীরুল মোল্লা (৩২) গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

 

জানা যায়. শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের ফকিরপাড়ার মৃত বনো মোল্লার বড় ছেলে সিদ্দিক মোল্লা ও তার পরিবারের লোকজন তুচ্ছ পারিবারিক কলহের জের ধরে আপন ছোট ভাই ভুট্টো মোল্লার উপর দেশীয় অস্ত্র নিয়ে আতর্কিত হামলা চালায়।

 

এসময় ভুট্টো মোল্লার স্ত্রী সন্তানরা বাড়িতে ছিলোনা। তার আর্তচিৎকারে ছোটভাই নবীরুল মোল্লা বাধা দিতে এলে তাকেও সিদ্দিক মোল্লা ও তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।

 

পরে প্রতিবেশীরা এগিয়ে এসে ভুট্টো মোল্লা ও নবীরুল মোল্লাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শনিবার ভোরে ভুট্টো মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 

প্রতিবেশীরা জানান, নিহত ভুট্টোর মাথায়, ঘাড়ে ও পেটে ধাড়ালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এবং নবীরুলের মাথায় ধাড়ালো অস্ত্র দিয়ে কোপানো হয় ও চোখের পাশে বল্লম দিয়ে বিদ্ধ করা হয়। এতে নবীরুলের চোখ সামনের দিয়ে বেড়িয়ে আসে।

 

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হই। এই ঘটনায় জড়িত বড়ভাই সিদ্দিক মোল্লা (৫০), তার স্ত্রী শ্রীমতি (৪২), ছেলে রফিক ও পুত্রবধু আরিফা (১৯) আটক করা হয়েছে।

 

তিনি আরো জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই হত্যাকন্ডের ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here