Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

টাঙ্গাইলে ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

0
115

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহার্টী ইউনিয়নের তারটিয়া গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবক তারটিয়া গ্রামের মনির সিকদারের ছেলে রাসেল (৩১)।

 

বুধবার সকালে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

 

দেলদুয়ার থানার এস,আই আনোয়ার হোসন জানায়, দেলদুয়ারের লাউহার্টী ইউনিয়নে তারটিয়া গ্রামে যুবকের ঝুলন্ত লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here