Home দেশের খবর ঢাকা মুন্সীগঞ্জে কেন্দ্রীয় যুবলীগ নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

মুন্সীগঞ্জে কেন্দ্রীয় যুবলীগ নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

0
111

নজর২৪, মুন্সীগঞ্জ- মুন্সীগঞ্জ সদর উপজেলায় আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজমীর শেখের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধলাগাঁও বাজারে ঘণ্টাব্যাপি এই কর্মসূচি পালন করা হয়।

 

এসময় তার বিরুদ্ধে নারী নির্যাতন, মাদক ব্যবসা, চাঁদাবাজী ও সন্ত্রাসীদের গডফাদারসহ বেশ কয়েকটি অভিযোগ করেন মানববন্ধনকারীরা। মানববন্ধন ও ঝাড়ু মিছিলে রামপাল ইউনিয়নের সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

 

এসময় কেন্দ্রীয় যুবলীগ নেতা আজমীর শেখকে নারী নির্যাতন, মাদক সম্রাট, কিশোর গ্যাঙের গডফাদার, চাঁদাবাজ আজমীর ও তার সহযোগীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

 

পরে যুবলীগ নেতা আজমীর শেখের বিচারের দাবি জানিয়ে মানববন্ধন শেষে ঝাড়ু মিছিলের পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করেন। ফলে দিঘীরপাড়- সিপাহীপাড়া সড়ক ২০ মিনিট যানচলাচল বন্ধ ছিলো।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন রামপাল ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আলী আজগর বেপারী, ইউপি সদস্য মহিউদ্দন আহম্মেদ, সানি আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদ কবির সোহেল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রলীগ সভাপতি রবিউল জিতু, রামপাল কলেজ ছাত্রলীগ সভাপতি পায়েল ফরাজি, সাধারণ সম্পাদক লিয়নসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও এর বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here