৭ কলেজের পরীক্ষা চলবে: শিক্ষা মন্ত্রণালয়

নজর২৪, ঢাকা- শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের চলমান পরীক্ষা পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

 

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে শিক্ষামন্ত্রী দীপুর মনির সঙ্গে সাত কলেজের অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বৈঠক শেষে সাত কলেজের দায়িত্ব থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘চলমান পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আজকে যে পরীক্ষা অনুষ্ঠিতের কথা ছিল, সেটি কবে নেওয়া হবে, তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’

 

পরীক্ষা চালিয়ে নেওয়ার সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *