Home জাতীয় ফের লকডাউন নিয়ে কী ভাবছে সরকার? জানালেন মন্ত্রিপরিষদ সচিব

ফের লকডাউন নিয়ে কী ভাবছে সরকার? জানালেন মন্ত্রিপরিষদ সচিব

0
107

নজর২৪, ঢাকা- আসন্ন শীতে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় পর্যায় (সেকেন্ড ওয়েভ) শুরু হলে তখন ফের লকডাউন দেয়ার বিষয়টি এখনও সরকারের চিন্তার মধ্যে নেই। তবে আশঙ্কা সামনে রেখে কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে এ সংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সভায় সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।

 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোভিডের সেকেন্ড ওয়েভ মোকাবিলায় সারা দেশে লকডাউনের কথা ভাবছে না। কারণ, লকডাউনে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। অর্থনীতি সচল রাখতেই সরকার এমন ভাবনা থেকে সরে এসেছে। অর্থনীতি সচল রেখেই করোনার সেকেন্ড ওয়েভ মোকাবিলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

তিনি জানান, পরবর্তী অবস্থা পর্যালোচনা করেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।

 

সভায় বলা হয়েছে, অক্টোবর-নভেম্বরে শীতের প্রকোপ বাড়লে কোভিডের সংক্রমণ আবার বাড়তে পারে। সেটি হবে কোভিডের সেকেন্ড ওয়েভ। কোভিডের সেকেন্ড ওয়েভ মোকাবিলায় প্রধানমন্ত্রীরও নির্দেশনা রয়েছে। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবং তা থেকে শিক্ষা নিয়ে কোভিডের সেকেন্ড ওয়েভ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।

 

সেই নির্দেশনা বাস্তবায়নেই আগে থেকেই প্রস্তুতি গ্রহণের কথা বলা হয়েছে। তাই মন্ত্রণালয়গুলো নিজ নিজ কর্মপরিকল্পনা তৈরি করবে এবং তা মন্ত্রিপরিষদ বিভাগকে জানাবে। মন্ত্রিপরিষদ বিভাগ পরবর্তীতে সেগুলোকে সমন্বয় করে চূড়ান্ত পরিকল্পনা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here