Home দেশের খবর দেবীগঞ্জে শিক্ষকের উপর হামলা

দেবীগঞ্জে শিক্ষকের উপর হামলা

0
113

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি- পঞ্চগড়ের দেবীগঞ্জে আবুল কালাম আজাদ চৌধুরী নামে এক শিক্ষকের উপর অতর্কিত হামলা করেছেন প্রতিপক্ষ।

 

গত রবিবার রাত সাড়ে নয়টায় উপজেলার ৬ নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের মল্লিকাদহ বাজারে এই ঘটনা ঘটে।

 

কালাম মল্লিকাদহ চৌধুরীপাড়া এলাকার আব্দুল বারীর ছেলে। তিনি মল্লিকাদহ বৈদ্যনাথ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

 

স্থানীয়রা জানান, রবিবার রাত সাড়ে নয়টায় কালাম মল্লিকাদহ বাজারে এলে চৌধুরীপাড়া এলাকার মফিজারের নির্দেশে ছেলে তুহিন, সোহাগ, শাহীন ও ছাইদুল অতর্কিত হামলা চালায় কালামের উপর। এতে কালামের মাথা, বুক, পিঠে গুরুতর আহত হয়। এইসময় বাজারের লোকজন কালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

 

ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য বনমালী রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। কিছু বুঝে উঠার আগেই কালামের উপর হামলা চালানো হয়।

 

কালাম জানান, জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে মফিজার রহমানের সাথে আদালতে মামলা চলমান আছে। এর জেরেই আমার উপরে হামলা চালানো হয়।

 

মফিজার রহমান বিষয়টি অস্বীকার করে বলেন, তিনি ও তার ছেলে এই ঘটনায় জড়িত নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here