ঝালকাঠির কাঁঠালিয়ায় মুক্তিযোদ্ধার সন্তানের ওপর হামলার অভিযোগ

মো. নজরুর ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি- ঝালকাঠির কাঠালিয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের দুই সন্তানের ওপর স্থানীয় রাজাকার পুত্রের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচারের দাবিতে কাঠালিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে।

 

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, হামলার শিকার বীরমুক্তিযোদ্ধা পুত্র এটিএম মাইদুল ইসলাম লিটন।

 

বীরমুক্তিযোদ্ধা হাজ্বী শাহ আলম মিয়ার মাইদুল লিখিত বক্তব্যে জানান, গত ১৯ ফেব্রুয়ারী সন্ধায় মাইদুল ও তার ছোট ভাই শিপনের উপর হামলা চালায় কচুয়া গ্রামের তালিকা ভুক্ত রাজাকার আঃ রশিদের পুত্র তরিকুল ইসলাম বুলবুল তার সন্ত্রাসী বাহিনী। বিষয়টি কাঠালিয়া থানার কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

 

তরিকুল ইসলাম বুলবুল বরিশাল বিভাগের রাজাকার গেজেটের ক্রমিক ৩১ এর তালিকা ভুক্ত আঃ রশিদের ছেলে। তরিকুল দীর্ঘ দিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে বলে সংবাদ সন্মেলনে দাবি করা হয়। সংবাদ সন্মেলনে এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করা হয়।

 

সংবাদ সংন্মেলনে উপস্থিত ছিলেন কাঠালিয়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ মইনুল হোসেন উজ্জল জমাদ্দার, শৌলজালিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ আল আমিন সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ হাওলাদার, মুক্তিযোদ্ধার সন্তান দেবাশীষ হাওলাদার।

 

উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজাকারপুত্র তরিকুল ইসলাম বুলবুল চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রচারণায় নামলে তাকে ও তার পিতার অতীত কর্মমান্ড নিয়ে একটি চায়ের দোকানে আলোচনা হয়। এ ঘটনার পরিপেক্ষিতে মুক্তিযোদ্ধার দুই পুত্রের ওপর হামলার ঘটনা ঘটে।

 

এ ব্যাপারে অভিযুক্ত তরিকুল ইসরাম বুলবুল বলেন, ওই দুইজনের সাথে আমার সামন্য কথা কাটা-কাটি হয়েছে মাত্র। দুইজনই আমার মামাতো ভাই। তাদের সাথে আমার পারিবারিক পূর্ব বিরোধ রয়েছে। তবে আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *