রংপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২, চালক আটক

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুরে পাথরবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকালে নগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও এর চালক আনছার আলীকে আটক করেছে পুলিশ।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ৩টার দিকে বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি পাথরবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দিলে সেটি ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলের চালক ও অপর আরোহী মারা যান। এলাকার লোকজন ঘাতক ট্রাকের চালক আনসার আলীকে আটক করে। পরে তাজহাট থানা পুলিশ এসে লাশ দুটি উদ্ধার ও চালককে আটক করে নিয়ে যায়।

 

নিহত দুই যুবকের নাম সোহেল ও শিমুল। তাদের বাড়ি রংপুর সদরের দর্শনা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

 

রংপুর মেট্টোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই শিমুল ও সোহেল নামে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাক ও এর চালক আনছার আলীকে আটক করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *