সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মাও.মিজানুর রহমান চাঁদপুরী

নজর২৪, চাঁদপুর- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়নগঞ্জের সোনারগাঁ-মুগড়াপাড়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কচুয়ার বজুরীখোলা দরবার শরীফের পীর মাও. মিজানুর রহমান চাঁদপুরী।

 

মৃত্যুকালে তিনি বাবা, স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ বহুগুনগাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি একজন সু-বক্তা ও সু-মধুর কন্ঠস্বর বক্তা হিসেবে মানুষের কাছে সু-পরিচিত ছিলেন।

 

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জানাজা শেষে মরহুমের লাশ বজুরীখোলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুর সংবাদ কচুয়ার বজুরীখোলা এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম দেখা দেয়।

 

জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট থেকে মাহফিলের বয়ান শেষে মুন্সীগঞ্জের মিয়াপাড়া এলাকায় নিজ বাসায় ফেরার পথে ওই স্থানে পৌছলে ক্যাভার্ড ভ্যান প্রাইভেটকার চাপা দেয়। স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পাশ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক মৃত ঘোষণা করেন।

 

এ সময় তাঁর ব্যবহৃত প্রাইভেটকার দুমরে মুচড়ে যায় এবং গাড়ীতে থাকা তার স্ত্রী হাসিনা বেগম, পুত্র গোলাম হোসেন ও চালক জাকির হোসেন গুরুতর আহত হয়ে।

 

আহতদের মধ্যে চালক জাকির হোসেন ও স্ত্রী হাসিনা বেগম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতলে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *