Home দেশের খবর ঢাকা নাগরপুরে করোনার টিকা নিলেন বীর মুক্তিযোদ্ধারা

নাগরপুরে করোনার টিকা নিলেন বীর মুক্তিযোদ্ধারা

0
169

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের অন্যান্য উপজেলার মতো নাগরপুরেও করোনাভাইরাসের টিকা দান কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিতকায় সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নাগরপুরের বীর মুক্তিযোদ্ধারা করোনাভাইরাসের টিকা নিয়েছেন।

 

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বীর মুক্তিযোদ্ধাগণ টিকা নিতে আসতে শুরু করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তারা শুধুমাত্র জাতীয় পরিচয় পত্র দেখিয়ে নির্ধারিত তথ্য দিয়ে সরাসরি টিকা গ্রহণ করছেন। কোনরকম ভোগান্তি ছাড়াই খুব সহজেই টিকা গ্রহণ করেছেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম মতিন ছামী, নাজমুল ইসলাম , ইয়াদ আলী, আয়নাল হকসহ অন্যান্য বীর মুক্তি যোদ্ধাগণ।

 

টিকা নিতে আসা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন জানান, আমরা নানা উৎসাহের মধ্যে দিয়ে করোনাভাইরাসের টিকা গ্রহণ করলাম। টিকা নিতে কোন ধরণের ভোগান্তি হয়নি। বিনামূল্যে সরকার ভ্যাকসিন দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই। তিনি দেশের জন্য অনেক কিছু করে যাচ্ছেন।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান বলেন, টিকা নিতে আসা মানুষ যাতে কোন ঝামেলা ছাড়াই টিকা গ্রহণ করতে পারে সে জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here