Home প্রধান খবর দেশে আল জাজিরা বন্ধে মত দেননি ৬ অ্যামিকাস কিউরি

দেশে আল জাজিরা বন্ধে মত দেননি ৬ অ্যামিকাস কিউরি

0
199

নজর২৪, ঢাকা- বাংলাদেশে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধের পক্ষে মত দেননি ৬ অ্যামিকাস কিউরি। সোমবার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমটির সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে দায়েরকৃত রিটের উপর শুনানি অনুষ্ঠিত হয়।

 

শুনানিতে অ্যামিকাস কিউরিরা বক্তব্য রাখেন। এদের মধ্যে ৪ জন অ্যামিকাস কিউরি আদালতকে বলেছেন, লিগ্যাল নোটিশ না দিয়ে দায়েরকৃত এ রিট গ্রহণযোগ্য নয়।

 

তারা বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-এর ৮ ধারা অনুযায়ী- শুরুতে বিটিআরসি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারতো। কিন্তু সেটা করা হয়নি।

 

সোমবার বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ডিভিশন বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।

 

শুনানিতে অ্যামিকাস কিউরিদের মধ্যে এ জে মোহম্মদ আলী, কামালুল আলম, ফিদা এম কামাল, প্রবীর নিয়োগী, আবদুল মতিন খসরু এবং শাহদীন মালিক বক্তব্য রাখেন। পরে আগামী বুধবার (১৭ ফেব্রুয়ারি) পর্যন্ত শুনানি মুলতবি করে আদালত।

 

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের গ্রহণযোগ্যতাসহ পাঁচটি বিষয়ে মতামত দিতে ১০ই ফেব্রুয়ারি অ্যামিকাস কিউরি হিসেবে ছয়জন আইনজীবীর নাম ঘোষণা করেন হাইকোর্ট।

 

আল-জাজিরায় প্রচারিত প্রতিবেদনকে ‘মিথ্যা ও অবমাননাকর’ আখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরও (আইএসপিআর) এই প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here