শেরপুরে গাছের সাথে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলায় সোহাগ মিয়া (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নকলা থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের কবুতরমারী পূর্বপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। সোহাগ মিয়া পার্শ্ববর্তী জামালপুর জেলার কাজিয়ারচর এলাকার ইমান আলীর ছেলে।

 

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার কবুতরমারী পূর্বপাড়ার পারিবারিক কবরস্থানের পাশে পিতরাজ গাছের ডালের সাথে রশি দিয়ে অজ্ঞাত এক যুবককে ফাঁসিতে ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

 

পুলিশ এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সোহাগ মিয়া জামালপুর থেকে কেন এবং কোথায় এসেছিলো তা এখনও জানা যায়নি।

 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবককে স্থানীয় কেউ চিনেন না। পরে মরদেহের গায়ের শার্টের পকেটে থাকা মোবাইল দিয়ে কয়েকটি নাম্বারে ফোন দিয়ে তার পরিচয় সনাক্ত করা হয়েছে।

 

এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান, সোহাগ জামালপুর থেকে কবুতরমারীতে কেন, কোথায় ও কার বাড়িতে এসেছিলো তা সেই বিষয়গুলো তদন্ত করে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *