মো.নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. রকিবুল হক ছানার নির্বাচ সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর শিল্প ও বণিক সমিতি এবং ৩ নং ওয়ার্ড নির্বাচনী সমন্বয় কমিটির আয়োজনে (১২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যা, গোপালপুর পুরাতন পৌর চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
শিল্প ও বণিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ও টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য এসএম রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় উক্ত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, টাঙ্গাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী।
আরো বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সোহেল, হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান রওশন খান আইয়ুব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, এম এম আলী সরকারি কলেজের ভিপি রফিকুল ইসলাম মুকুল, মো.খাইরুল ইসলাম, মো.হোসেন আলী, গোলাম মোস্তফা আঙ্গুর, আরো উপস্থিত ছিলেন শিল্প ও বণিক সমিতির কার্যকরী পরিষদের কর্মকর্তা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাজার ব্যবসায়ী বৃন্দ।
বক্তারা গোপালপুর পৌরসভার উন্নয়ন কাজের ধারাকে অব্যাহত রাখতে ও দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
পৌর মেয়র প্রার্থী রকিবুল হক ছানা বক্তব্যে বলেন, নির্বাচনী সহিংসতায় নিহত খলিলের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। নিহত খলিলের পরিবারের দায়িত্ব ও তার বাচ্চাদের লেখাপড়া ও বিয়ে-শাদী দায়িত্ব গ্রহন করেন।
বিগত দিনের ভুলভ্রান্তিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে, দল-মত নির্বিশেষে নৌকা মার্কা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
