মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুর শহরের বাগরাকসা এলাকায় নির্মাণাধীন চারতলা একটি বাসার ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে আবির (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে এ ঘটনা ঘটে৷ শিশু আবির ওই এলাকার কাচামাল ব্যবসায়ী একাব্বর মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র৷
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত শিশুটি সকলের অগোচরে ওই ভবনের চারতলা খোলা ছাদে ঘুড়ি উড়িতে গিয়ে অসাবধানতাবসত পা পিছলে নিচে পাকা সড়কে পড়ে গিয়ে আহত হয়৷
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়৷
