সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে ছাড়পত্র ছাড়া অবৈধভাবে গড়ে উঠা এক সিসা তৈরির কারখানায় অভিযান চালিয়ে সেলিম হোসেন জাহাঙ্গীর (৫৫) নামের এক শ্রমিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
তিনি কাহালু উপজেলার জামগ্রামের আবদুল গাফফারের ছেলে। সেই সঙ্গে কারখানাটিকে উচ্ছেদ করা হয়েছে। ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবাহী ম্যাজিষ্ট্রেট মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
১০ ফেব্রুয়ারি বুধবার রাতে উপজেলার দারিয়াপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শারমিন আখতারের নির্দেশে ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামকে সঙ্গে নিয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে উঠা করাখানায় অভিযান পরিচালনা করে এক শ্রমিককে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়।
অভিযুক্ত শ্রমিক নির্জন একটি এলাকায় ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করছিলেন। যেটি পরিবেশ ও এলাকাবাসীর জন্য হুমকিস্বরুপ। তাই পরিবেশ আইনে এটি আমলে নিয়ে তাদের শাস্তি দেওয়া হয়েছে এবং কারখানাটি উচ্ছেদ করা হয়েছে।
