Home দেশের খবর বগুড়ায় ট্রাকচাপায় নারীর মর্মান্তিক মৃত্যু

বগুড়ায় ট্রাকচাপায় নারীর মর্মান্তিক মৃত্যু

0
69

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ট্রাকচাপায় সালভি আক্তার (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলার ২য় বাইপাস সড়কে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

 

নিহত সালভি আক্তার বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের গাড়িচালক অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আবদুস সামাদের স্ত্রী। তারা শাজাহানপুর উপজেলার মাঝিরায় বসবাস করতেন।

 

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মাঝিরা থেকে মোটরসাইকেল যোগে আব্দুস সামাদ ও তার স্ত্রী সালভি আক্তার সোনাতলার দিকে যাচ্ছিলেন। তারা দ্বিতীয় বাইপাস মহাসড়কে মাদলা ব্রিজের কাছে গর্তে পড়ে যান।

 

ঝাঁকুনিতে হঠাৎ করেই মোটরসাইকেলের পিছন থেকে সালভি আক্তার পড়ে গেলে পিছনে থাকা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সালভি।

 

তিনি আরও জানান, ঘাতক ট্রাক এবং চালককে আটক করা সম্ভব হয়নি। থানায় কোন অভিযোগ না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here