Home জাতীয় করোনা ভ্যাকসিন নিলেন ৯০ দশকের জনপ্রিয় জুটি নাঈম ও শাবনাজ

করোনা ভ্যাকসিন নিলেন ৯০ দশকের জনপ্রিয় জুটি নাঈম ও শাবনাজ

0
207

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার: নব্বই দশকের জনপ্রিয় চলচিত্র জুটি নাঈম ও শাবনাজ করোনা ভ্যাকসিন গ্রহন করলেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই জুটি ভ্যকসিন গ্রহন করেন।

 

করোনা মহামারি শুরুর প্রথমদিক থেকেই এই তারকা দম্পতি টাঙ্গাইলে নিজ বাড়ি পাথরাইলেই অবস্থান করছেন বলে জানা যায়। সে সুবাদে এই জুটি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন গ্রহন করেন।

 

ভ্যাকসিন গ্রহন নিয়ে প্রশ্ন করলে নাঈম বলেন, বাংলাদেশ সরকারের প্রতি বিশ্বাস রেখে আমরা দুজন ভ্যাকসিন নিয়েছি। যারা আমাদের ভক্ত রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আমরা ভ্যাকসিন গ্রহন করেছি, আপনারাও ভ্যাকসিন গ্রহন করেন এবং করোনা মুক্ত একটি দেশ আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যাই।

 

চিত্র নায়িকা শাবনাজ বলেন, অনেকেই ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছে। এ ভ্যাকসিনটি অন্যন্য ভ্যাকসিনের মতোই স্বাভাবিক। আমি ভ্যাকসিন গ্রহনের পর কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখিনি। আসুন আমার সবাই ভ্যাকসিন গ্রহন করে দেশকে নিরাপদ রাখি।

 

দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদিপ কুমার সরকার বলেন, গত ৭তারিখ থেকে করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। আজ রবিবার পর্যন্ত মোট ৫৭০ জন ভ্যকসিন গ্রহন করেছেন।

 

এখন পর্যন্ত ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এদের মধ্যে করোই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here