নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- নাগরপুরে এবার করোনার টিকা নিলেন নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান। বৃহস্পতিবার নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে তিনি টিকা নেন।
এ খবর নিশ্চিত করেছেন নাগরপুর উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা রোকনুজ্জামান খান। তিনি জানান, নিজেই উদ্যোগী হয়ে করোনার টিকা নিয়েছেন আনিছুর রহমান। শুরু থেকেই তিনি টিকা নেওয়ার বিষয়ে পজিটিভ ছিলেন।
ওসি আনিছুর রহমান বলেন, এই টিকা নিয়ে পার্শ্বপ্রতিক্রিয়ার যে আশঙ্কা সামাজিক মাধ্যমগুলোতে ঘুরে বেড়াচ্ছিল তার কোন নমুনা দেখা যায়নি, আলহামদুল্লিাহ আমি ভাল আছি। টিকা নেওয়ার পর তার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে।
এসময় অন্যদেরও তিনি টিকা নিতে উৎসাহিত করেন।
