স্লোগানে স্লোগানে উত্তাল প্রেসক্লাব, বিএনপি নেতাকর্মীদের ঢল

নজর২৪, ঢাকা- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের করা এক মামলায় নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ চলছে বিএনপির।

 

ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) বিএনপির ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সহস্রাধিক নেতাকর্মী মিছিল স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছেন।

 

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আসতে থাকেন নেতাকর্মীরা। সকাল সাড়ে ১১টা পর্যন্ত নেতাকর্মীদের মিছিল স্লোগানে লোকারণ্য হয়ে ওঠে প্রেসক্লাব এলাকা। তারা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন।

 

বিক্ষোভ সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *