টাঙ্গাইলে অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার- টাঙ্গাইলে প্রচলিত জনবল কাঠামো সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজসমূহে বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত ৫,৫০০ জন অনার্স-মাস্টার্স শিক্ষককে দ্রুত এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন এ কর্মসূচির আয়োজন করে।

 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় নেতা মো. আসাদুল ইসলাম, জেলা শাখার আহবায়ক মো. মনিরুজ্জামান, সদস্য সচিব মো. মাহতাবুল ইসলাম, সখিপুর আবাসিক মহিলা কলেজের শিক্ষক রমজান আলী, মেজর জেনারেল আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষক ভবেশ মুকুট প্রমুখ।

 

বক্তারা বলেন, দীর্ঘ ২৮ বছর যাবত আমরা খুব অবহেলিত। যুগের পর যুগ পার হলেও আমাদের এমপিওভক্তি করা হচ্ছে না। তাই প্রচলিত জনবল কাঠামো সংশোধন করে আমাদের এমপিও ভুক্তি করতে হবে। অন্যথায় আমরণ অনশনসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।

 

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেন ফেডারেশন নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *