বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাবা-ছেলে নিহত

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে বাবা ও ছেলে নিহত হয়েছেন।

 

৯ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় গাবতলী উপজেলার পেরিরহাটে এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের পিছনে বসা মা মনোয়ারা বেগম।

 

নিহতরা হলেন, মনোয়ার হোসেন মুন্না (২৮) ও তার বাবা জাহিদুল ইসলাম (৬০)। তাদের বাড়ি জেলার গাবতলী উপজেলার বাইগুনি গ্রামে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, মনোয়ার হোসেন মুন্না একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তাদের এলাকায় বুধবার মেলা উপলক্ষে মুন্না ছুটি নিয়ে বাড়ি আসেন।

 

মঙ্গলবার সন্ধ্যায় মা মনোয়ারা বেগম ও বাবা জাহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটারসাইকেলযোগে পেরিরহাট তার বোনের বাড়ি যাচ্ছিলেন।

 

এসময় একটি ছাগলকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মুন্না ও তার বাবা খুঁটির সঙ্গে লেগে মাথায় মারাত্মক আঘাত পান।

 

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মুন্না ও তার বাবা মারা যান। মনোয়ারা বেগমকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ও শজিমেক এর ইউডি অফিসার মিঠুন মিয়া দুই জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত মনোয়ারা বেগম অনেকটা সুস্থ্য আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *