গোপালপুরে দোকান ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচনে দুই প্রার্থীর সমর্থনে সংঘর্ষে দোকান ভাঙচুর লুটতরাজের প্রতিবাদে গোপালপুর শিল্প ও বণিক সমিতি উদ্যোগে অর্ধদিবস দোকান বন্ধ রেখে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

(৯ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকেলে শিল্প ও বণিক সমিতির কার্যালয়ে সামনে রাস্তয় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত প্রতিবাদ সভায় শিল্প ও বণিক সমিতির সভাপতি বেলায়িত হোসেনে এর সভাপতিত্বে, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আঙ্গুর সঞ্চালনা সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, চিত্তরঞ্জন সাহা।

 

আলহাজ্ব বেলায়েত হোসেন, খন্দকার খাইরুল ইসলাম, আব্দুর রশিদ, আলহাজ্ব মো.জালাল উদ্দিন, আরো বক্তব্য রাখেন কার্যকরী নির্বাহী কমিটির সদস্য ও অন্যান্য ব্যবসায়ী বৃন্দ।

 

শিল্প ও বণিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বলেন সকল ব্যবসায়ী বাঁশের লাঠি আর বাঁশি রাখার নির্দেশ দেন, কোন ব্যবসায়ীক প্রতিষ্ঠান হামলা হলে তাদের প্রতিহত করার নির্দেশ। ব্যবসায়ীরা বক্তব্যে বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা ও ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা দিতে হবে।

 

প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, বিক্ষোভ মিছিলটি গোপালপুর বাজার হয়ে থানা চত্বর প্রদক্ষিণ করে পৌর পুরাতন চত্বরে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *