Home দেশের খবর ঢাকা মির্জাপুরে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি: সভাপতি শিপলু, সম্পাদক জোবায়ের

মির্জাপুরে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি: সভাপতি শিপলু, সম্পাদক জোবায়ের

0
94

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর উপজেলা শাখার ২০২১-২০২২ সালের কমিটি গঠন করা হয়েছে।

 

সোমবার (০৮ ফেব্রুয়ারি) জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার মজুমদার কর্তৃক ঢাকাস্থ সংস্থার নিজস্ব কার্যালয় থেকে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

 

এতে দৈনিক আমাদের অর্থনীতি ও ডেইলি অবজারভার পত্রিকার মির্জাপুর উপজেলা প্রতিনিধি মো. মাজহারুল ইসলাম শিপলুকে সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার মির্জাপুর উপজেলা প্রতিনিধি মো. জোবায়ের হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. কাইয়ুম মিয়া (নিউজ টাঙ্গাইল), সহ-সভাপতি সঞ্জয় দাস (সাপ্তাহিক ইনতিজার), যুগ্ম-সম্পাদক মো. সাদ্দাম খান (দৈনিক সংবাদ), যুগ্ম-সম্পাদক মো. রুবেল মিয়া (দৈনিক নবোদয়), সাংগঠনিক সম্পাদক মো. সানোয়ার হোসেন (আনন্দ টিভি, দৈনিক আমার সংবাদ ও সময়ের কন্ঠস্বর), কোষাধ্যক্ষ মো. শামীম মিয়া (দৈনিক প্রতিদিনের চিত্র), দফতর সম্পাদক রাব্বি ইসলাম (দৈনিক আমার বার্তা), প্রচার সম্পাদক মো. মিনহাজ উদ্দিন (দৈনিক ডেসটিনি), ক্রীড়া সম্পাদক মো. বশির আহমেদ (আলোকিত প্রজন্ম), সদস্য মো. নাজিম উদ্দিন (সময় সংবাদ), সাইফুল ইসলাম (দৈনিক কালের বার্তা), হৃদয় আহমেদ (দৈনিক সকালের সময়), হাসান শাহরিয়ার (দৈনিক জনতা) ও শেখ নাসির উদ্দিন (বিডিনিউজ২৪.কম)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here