Home জাতীয় প্রচণ্ড শীত দেখিয়ে অনুপস্থিত খালেদা, বিরক্ত আদালত

প্রচণ্ড শীত দেখিয়ে অনুপস্থিত খালেদা, বিরক্ত আদালত

0
55

নজর২৪ ডেস্ক- ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলিসিয়াস হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে যাননি প্রচণ্ড শীতের কারণ দেখিয়ে। পাশাপাশি করোনা-ঝুঁকির কথা বলে তার আইনজীবীরা নতুন আবেদন করলে বিরক্তি প্রকাশ করেছেন বিচারক।

 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাদণ্ডের তিন বছর পূর্তির দিন সোমবার নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানিতে বিএনপি নেত্রীর আদালতে উপস্থিত থাকার কথা ছিল।

 

কিন্তু তার আইনজীবীরা সময়ের আবেদন করলে বিচারক বলেছেন, এবারই শেষবারের মতো সময় দিয়েছেন তিনি।

 

কেরানীগঞ্জের কারা ভবনে স্থাপিত ঢাকার অস্থায়ী ৯ নম্বর বিশেষ জজ আদালতে এই শুনানি হয়।

 

শুনানিতে বিএনপি নেত্রীর আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার বলেন, ‘বয়স, প্রচণ্ড শীত করোনার ও ঝুঁকির কারণে সাবেক প্রধানমন্ত্রী আদালতে হাজির হতে পারেন নাই।’

 

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে ২০০৭ সালে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক। পরের বছরের ৫ মে ওই মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের সহকারী পরিচালক এস এম সাহেদুর রহমান। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।

 

২০১৭ সালের ২০ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল আদালতে খালেদা জিয়াসহ মামলার ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here