দেবীগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক হাজার কম্বল বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সাংসদ নূরুল ইসলাম সুজনের সহধর্মীনির মৃত্যু বার্ষিকী উপলক্ষে দেবীগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।

 

গতকাল মঙ্গলবার দুপুরে দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেন দেবীগঞ্জ পৌর আওয়ামী লীগ ও পৌর যুবলীগ।

 

রেলপথ মন্ত্রীর স্ত্রী নিলুফা জাহান এর রুহের মাগফেরাত উপলক্ষে ১ হাজার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানাৎ জামান চৌধুরী (জর্জ)।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম রহমান সরকার, নুর নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম সুইডেন, সম্পাদক মিজানুর রহমান মাজু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *