মাউন্ট এলিজাবেথে ভর্তি হয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ

নজর২৪ ডেস্ক- চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। ১ ফেব্রুয়ারী সোমবার রাত ১২ টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে তিনি সিঙ্গাপুর যান। মাউন্টন এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

 

শায়রুল কবির খান জানান, গত ২৯ ডিসেম্বর ব্যারিষ্টার মওদুদ আহমেদ অসুস্থ হলে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসি ইউ-তে ভর্তি করা হয়। পরে গত ৬ জানুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে হাসপাতালে দেখতে যান। ১৩ জানুয়ারি তাকে সিসিইউ- থেকে কেবিনে স্থানান্তর করা হয়। ২০ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়।

 

এরপর আবার ২১ জানুয়ারি এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে এখন সিঙ্গাপুর মাউন্টন এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সাথে মিসেস হাসনা জসিমউদদীন মওদুদ আহমেদ গিয়েছেন।

 

উল্লেখ্য, গত শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম। করোনার পরিস্থিতিতে সিঙ্গাপুরে ১৪ দিন কোয়ারান্টাইনে থাকছেন মির্জা ফখরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *