ফরিদপুরে একসঙ্গে ৫টি বাসে আগুন

নজর২৪, ফরিদপুর: ফরিদপুর বাস ষ্ট্যান্ডের ৫টি বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটিকে ফরিদপুর বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা নাশকতার আলামত বলে অভিযোগ করেছে।

 

রবিবার (১৭ জানুয়ারী) ভোর রাতে ফরিদপুর নতুন বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

 

ফরিদপুর বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, ভোর রাতে দুর্বৃত্তরা নাশকতর উদ্দ্যেশে তাদের ৫টি বাসে আগুন লাগালে দুটি বাস একেবারেই পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফরিদপুরের ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

ফায়ার সার্ভিসের সহায়তায় বাকী তিনটি বাসের সামান্য ক্ষতি হয়। এ ঘটনায় বাস ষ্ট্যান্ড এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। তারা এখন বাস ষ্ট্যান্ডে বাস রাখতে ভয় পাচ্ছে। সেই সাথে তারা দ্রুত তদন্ত করে দোষী প্রকৃত ঘটনা উৎঘাটন করে ব্যাক্তিদের গ্রেফতারের দাবী করেন।

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *