রফিক উদ্দিন, কুবি প্রতিনিধি: থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এর ২০২০-২১ সালের নবগঠিত কার্যনির্বাহী পরিষদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে।
আজ রোববার (১৭ জানুয়ারি) দুপুর ২ টায় এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’র সভাপতি অর্ক গোস্বামী ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’র টেকনিক্যাল উপদেষ্টা নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হক ও একই বিভাগের সহকারী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী, সংগঠনের কার্যনির্বাহী উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আবদুল্লাহ আল মাহবুব।
