Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে ভাইয়ের স্ত্রীর ইটের আ’ঘাতে ভাসুরের মৃত্যু

টাঙ্গাইলে ভাইয়ের স্ত্রীর ইটের আ’ঘাতে ভাসুরের মৃত্যু

0
88

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের কালিহাতীতে মাটি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের স্ত্রীর ইটের আ’ঘাতে ভাসুরের মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

রবিবার (১৭ ই জানুয়ারি) দুপুরে কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার স্বরূপপুর গ্রামে চাচাতো ভাই পরশের স্ত্রীর ইটের আ’ঘাতে এ ঘটনা ঘটেছে। এতে নিহত হাফিজ উদ্দিন হাবু ওই গ্রামের মৃত বাহেজ উদ্দিনের ছেলে।

 

বিষয়টি সত্যতা নিশ্চিত করে এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুকুমার ঘোষ জানান, “দীর্ঘদিন যাবত জমি নিয়ে হাবেজ উদ্দিনের সাথে তার চাচাতো ভাই হুরহুমজ আলীর পরিবারের বিরোধ চলছিল। রবিবার দুপুরে জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া বেধেছিল। হাফেজের চাচাতো ভাইয়ের স্ত্রী মনি বেগম এক পর্যায়ে ইট দিয়ে মাথায় আ’ঘাত করলে হাফিজ উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। এরপরে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।”

 

এ বিষয়ে কালিহাতী থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, “মরদেহের মাথায় আ’ঘাতের চিহ্ন রয়েছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো করা হয়েছে। এখনও কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here