টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ পরিদর্শন করলেন বিচারপতি আবু আহমেদ জমাদার

মো.নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের গোপালপুরে দক্ষিণ পাথালিয়ায় ২০১ গম্বুজ মসজিদ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো.আবু আহমেদ জমাদার।

 

শনিবার (১৬ জানুয়ারি) সকাল স্ব-পরিবার নিয়ে তিনি মসজিদ পরিদর্শনে আসেন।

 

এসময় মসজিদ প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। এরপর ২০১ গম্বুজ মসজিদ পরিদর্শন শেষে দুপুরে উপজেলার হেমনগর জমিদার বাড়ি পরিদর্শনের উদ্দেশ্যে মসজিদ প্রাঙ্গন ত্যাগ করেন।

 

মসজিদে পরিদর্শনের সময় তাকে স্বাগত জানান, উপজেলা চেয়ারম্যান ইউনুছ তালুকদার ঠান্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.পারভেজ মল্লিক, অতিরিক্ত পুলিশ সুপার পোপালপুর সার্কেল মো.আমির খসরু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো.রফিকুল ইসলাম কল্যাণ ট্রাষ্টের সদস্য আব্দুল হান্নান, আব্দুল মান্নান ও মো. হুমায়ূন কবির, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *