নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার (১০ জানুয়ারী) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর পরিবারের সু-স্বাস্থ্য ও নেক হায়াত কামনায় আল্লাহর নিকট প্রার্থনা করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী, সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান মতি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ আরশেদ হোসেন চঞ্চল।
প্রচার সম্পাদক মোঃ খালিদ হোসেন, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক এ,বি,এম, জহুরুল আমিন, মহিলা বিষয়ক সম্পাদিকা রওশন আরা মাসুদ, শিক্ষা ও মানব কল্যান বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার আহম্মেদ দিলদার, সদস্য তাজুল ইসলাম তাজ, আতিকুর ইসলাম নিল্টু।
মোঃ আওলাদ হোসেন লিটন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি আল মামুন, টাংগাইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য কাজী গোলাম মাহবুব বাবু প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
