মির্জাপুরে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে।

 

রোববার (১০ জানুয়ারি) সকালে পৌর সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সর সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মামুদ, পৌর মেয়র সালমা আক্তার, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাইদুর রহমান খান বাবুল, মাহাফুজুর রহমান কনক, দুই সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মো. মাজহারুল ইসলাম শিপলু, দফতর সম্পাদক জহিরুল হক, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মোতালেব মিয়া।

 

কৃষক লীগ ভারপ্রাপ্ত সম্পাদক আবু সাইদ মিয়া, স্বেচ্ছাসেক লীগ সভাপতি হাজী আবুল হোসেন, সম্পাদক আমিনুর রহমান আকন্দ, যুবলীগের সাবেক আহ্বায়ক জি.এস সেলিম সিকদার, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবিদ হোসেন শান্ত, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, মির্জাপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মোবারক হোসেন, সম্পাদক মারুফ হোসেন, পৌর ছাত্রলীগ সম্পাদক ওয়াকিল আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *