ধনবাড়িতে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান বকলের অফিসে ভাঙচুর ও হামলার অভিযোগ

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (নারিকেল গাছ প্রতীকের) মনিরুজ্জামান বকলের নির্বাচনী অফিসে ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে। আর এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।

 

এদের মধ্যে দুইজন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। শনিবার (৯ই জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হামলার এ ঘটনাটি ঘটেছে।

 

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, “ধনবাড়ী পৌরসভার কৃষ্ণতলা ও নিজবর্ণি নামক দুটি এলাকায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান বকলের দুইটি নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর করেছেন প্রতিপক্ষের কর্মীরা।

 

আর এসময় তারা অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করার পাশাপাশি পোস্টারগুলোও ছিড়ে আগুন ধরিয়ে দিয়েছেন। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চান মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

ধনবাড়ি থানার (ওসি) চান মিয়া বলেন, রাতে দুইপক্ষ সংঘর্ষে জড়ায় এবং দুইপক্ষই ক্ষমতাসীন হওয়ায় নেতাকর্মীরাও প্রভাব বিস্তার করতে চান। আর এ সংঘর্ষে আ’লীগেরও চার নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ দিয়েছেন নৌকার প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *