মো. নুর আলম গোপালপুর, টাঙ্গাইল প্রতিনিধি: মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে, ব্লাড ডোনেশন বাংলাদেশ ওয়েলফার ফাউন্ডেশন, মানুষের সেবা প্রদান করতে বিভিন্ন রোগীদের সর্বদাই রক্ত প্রদান করে আসছে এই সংগঠনটি, এবার তাদের উদ্যোগে (৯ জানুয়ারি) শনিবার দুপুরে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের সেনেরচর শাহসুফি হাফিজিয়া ও এতিম খানা মাদ্রাসার ১০০ এতিম ছাত্রদের মাঝে কম্বল ও দুপুরের খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্লাড ডোনেশন বাংলাদেশ ওয়েলফার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, বাংলাদেশ ওয়েলফার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, বাংলাদেশ ওয়েলফার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো.মিঠুন মিয়া, হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আশরাফুজ্জামান রাসেল।
সার্বিক সহযোগিতায় সেভ লাইফ ব্লাড ডোনার এসোসিয়েশন এডমিন মো.তামজীদ হোসেন, সেভ লাইফ ব্লাড ডোনার এসোসিয়েশন এর মডারেটর মো. শিশির আহমেদ, সদস্য মো. আশিক হাসান, তৌহিদুর রহমান তানজিল, মোঃ রনি সহ আরো অন্যান্য সদস্যবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ব্লাড ডোনেশন বাংলাদেশ ওয়েলফার ফাউন্ডেশন সহ সভাপতি আতিকুর রহমান জানান গোপালপুরসহ টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে মোট ১হাজার জন ছাত্রদের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।





