মোঃ নজরুল ইসলাম, ঝালকঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ার উত্তর বলতলা গ্রামে রুবেল খান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রুবেল এলাকায় কৃষি কাজ করতো, সে ওই এলকার মৃত্যু আব্দুল বারেক খানের ছেলে।
শনিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে, বিষয়টি নিশ্চিত করেন শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান রিপন। পাশবর্তী বাবুলের গৃহে ডেকে এনে ওই যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশ রক্তাক্ত মৃত্যুদেহ উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি। তবে কি কারনে এ হত্যা তা এখনো জানা যায়নি।
এদিকে জেলার নলছিটিতে জবাই করে যুবককে হত্যার ঘটনায় প্রায় ৭ দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। উল্লেখ্য, গত ৭ বছর পূর্বে আব্দুল বারেক খান এবং তিন বছর পূর্বে তার অপর এক ছেলে রাসেল দূর্বৃত্তের হাতে খুন হন। এনিয়ে একই পরিবারের তিন পিতা-পুত্র খুন হলো।





