নিজেস্ব প্রতিবেদক, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি এড. জিকে মোস্তাফিজুর রহমানকে মোবাইল ফোনে হুমকি-গালাগাল ও প্রাননাশের হুমকির প্রদানের অভিযোগে পাওয়া গেছে।
শনিবার রাত পৌনে ৮টায় মোবাইল নাম্বার ০১৭৯১২৭১৪৯৪ দিয়ে ফোন করে এ হুমকির পরপরেই তিনি ঝালকাঠি থানায় উপস্থিত হয়ে (নং-৩৬৭)একটি জিডি দায়ের করেন। এ বিষয়ে উক্ত নাম্বার ব্যবহারকারীকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ঝালকাঠি থানার অফিসার ইনচার্জকে অনুরোধ জানিয়েছেন।
জিডির বিবরনে উল্লেখ করা হয়, ৯ জানুয়ারী রাতে তিনি শহরের মহিলা কলেজ রোডের বাসায় অবস্থান কালে উক্ত মোবাইল নাম্বার দিয়ে তার ব্যবহৃত ০১৭১২৬২৪৭৪৫ নাম্বরে ফোন দেয়। তিনি কলটি রিসিভ করলে অজ্ঞাত কলদাতা তাকে ও তার ছোটভাই এড. কেএম মাহাবুবুর রহমান সেন্টুর নাম উল্লেখ করে অকথ্য গালাগাল শুরু করে। এ সময় তার পরিচয় জানতে চাইলে তাদের চিরতরে পঙ্গুসহ খুন-গুমের হুমকি প্রদান করে কলটি কেটে দেন।
এ ব্যাপারে তিনি সাংবাদিকদের জানান, ইতিপূর্বে তিনি জেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক সহ নলছিটি উপজেলার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার পরিবারের সকল সদস্যই আওয়ামীলীগের রাজনীতিতে সরাসরি জড়িত আছেন।
বর্তমানে তার ছোটভাই এড. সেন্টু মোল্লারহাট ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী। যে কারনে তাদের ভয়ভীতি প্রদর্শনের জন্য রাজনৈতিক ও নির্বাচনী প্রতিপক্ষরা এ কর্মকান্ডে লিপ্ত ধারনা করে আইন শৃঙ্খলা বাহীনির সহযোগীতা কামনা করেন।





