Home জাতীয় পুলিশ এখন আ’লীগের পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে: ভিপি নুর

পুলিশ এখন আ’লীগের পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে: ভিপি নুর

0
81

নিজস্ব প্রতিবেদক, নজর২৪- পুলিশ এখন আওয়ামী লীগের পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

 

রংপুরে পুলিশ কর্তৃক প্রতিবন্ধী রিক্সাচালকের হত্যার বিচারের দাবিতে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতা-কর্মীদের আন্দোলনে পুলিশ, ছাত্রলীগ ও শ্রমিকলীগ অতর্কিত হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে পল্টন মোড়ে ‘মশাল মিছিল’ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

 

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে ভিপি নুর বলেন, এই যে রংপুরে একজন প্রতিবন্ধী রিকশাচালককে হত্যা করলেন একজন পুলিশ সদস্য, এই দায় কেন আপনারা সামগ্রিক পুলিশের উপরে নেবেন। ওদি প্রদিপ ও মোয়াজ্জেমের মতো কুলাঙ্গারের দায় কেন আপনারা পুলিশ বাহিনী নিবেন।

 

তিনি বলেন, বিজয়ের মাসে আপনারা অঙ্গীকার করেছেন, ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’। আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আজকে পুলিশ কিন্তু আওয়ামী লীগের পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে।

 

নুরুল হক নুর বলেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যদি প্রকৃতপক্ষেই জনতার পুলিশ হতে চান তাহলে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here