Home জাতীয় আওয়ামী লীগে পদ পেলেন ফেরদৌস ও জায়েদ খান

আওয়ামী লীগে পদ পেলেন ফেরদৌস ও জায়েদ খান

0
62

নজর২৪, ঢাকা- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটিতে জায়গা পেয়েছেন অভিনেতা ফেরদৌস ও জায়েদ খানসহ বিভিন্ন পর্যায়ের তারকারা।

 

জানা গেছে, ২০১৯-২০২১ মেয়াদের জন্য সংস্কৃতি বিষয়ক উপকমিটি গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। কেবল রাজনীতিবিদ নয়, অনুমিতভাবেই এই কমিটিতে স্থান পেয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের রথি-মহারথিসহ তারকারা। ৪৫ জনের কমিটিতে শিল্প ও সংস্কৃতি অঙ্গন থেকে এসেছেন কমপক্ষে ১০ জন।

 

তাদের মধ্যে প্রখ্যাত নাট্যনির্দেশক ও মঞ্চসারথী আতাউর রহমান এবং সংস্কৃতি ব্যক্তিত্ব ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর যেমন রয়েছেন, তেমনি রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও জায়েদ খান, অভিনেতা আজিজুল হাকিমের মতো তারকারাও। তারানা হালিম, শুভ্রদেবের মতো জনপ্রিয় তারকারাও রয়েছেন এই কমিটিতে।

 

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৪৫ সদস্যের এই উপকমিটি অনুমোদন দেন। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আতাউর রহমানকে চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে এই উপকমিটিতে।

 

উপকমিটিতে সংস্কৃতি অঙ্গনের যে ১০ তারকা স্থান পেয়েছেন তারা হলেন— মঞ্চসারথী আতাউর রহমান, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, চিত্রনায়ক ফেরদৌস ও জায়েদ খান, অভিনেতা আজিজুল হাকিম, হারুনুর রশিদ ও এহসানুল হক মিনু, সংগীতশিল্পী রফিকুল আলম ও শুভ্র দেব এবং মাছরাঙা টেলিভিশনের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী পিন্টু।

 

এর বাইরে মূলত আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতাদের প্রাধান্য দিয়ে এ উপকমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় সিক্ত, জাতির পিতার আদর্শে দীক্ষিত ও বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে অবিচল দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এই উপ-কমিটির মাধ্যমে বাংলা ও বাঙালির সংস্কৃতিকে রাজনীতির সঙ্গে যৌথবাস নিশ্চিত করতে এই উপ-কমিটি কাজ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here