নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযুদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও উপহার দেয়া হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলা হল রুমে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদর চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাজহারুল হক ফকির, ডেপুটি কমান্ডার মুক্তুল হোসেন, বীর মুক্তিযুদ্ধা রুহুল আমীন প্রমুখ।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোভন রাংসা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুকন উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সকল বীর মুক্তিযুদ্ধা বৃন্দ, শহীদ মুক্তিযুদ্ধা পরিবারের সদস্য বৃন্দ, বীর মুক্তিযুদ্ধা সন্তান কমিটির নেতৃবৃন্দ, মিডিয়া কর্মীগণ সহ বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
